প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:৫৫:৫৪
ট্র্যাপে ফেলে মিরপুর এলাকার তরুণীদের টার্গেট করে ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুই মাসেই ১৩টি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি। সব ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।
তার বাবার নাম শাহজাহান মল্লিক।
পুলিশ জানিয়েছে, রাশেদুল মূলত মিরপুর এলাকার মেয়েদের টার্গেট করে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজস্ব আস্তানায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণ করতেন। গত দুই মাসেই এ ধরনের ১৩টি ঘটনা ঘটিয়েছেন রাব্বি।
রাশেদুলের স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জের পুরান কামারগাঁ এলাকায়। সম্প্রতি যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
আহসান উদ্দিন সামী জানান, গ্রেপ্তার রাব্বি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে একটি ফেক আইডি তৈরি করে এবং মেয়ে কণ্ঠে কথা বলে একজন ভুক্তভোগীর কাছ থেকে কৌশলে তার মোবাইলটির নিয়ন্ত্রণ নেন। এরপর ওই ফোনে লগইন করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নারী কণ্ঠে কথা বলে, ভুক্তভোগীর বন্ধু তালিকায় থাকা স্কুল ও কলেজের ছাত্রীদের টার্গেট করেন। নারী কণ্ঠে কথা বলে গভীর বন্ধুত্ব গড়ে তোলার পর উপহার দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মীয়মাণ ভবনে নিয়ে যেতেন।
সেখানে তাদের জোর করে ধর্ষণ এবং তা মোবাইল ফোনে ধারণ করে রাখতেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত টাকা হাতিয়ে নিতেন রাব্বি।
প্রথমে একটি পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তদন্তে নেমে আরো ১০টি নতুন অভিযোগের তথ্য পায় পুলিশ।
প্রজন্মনিউজ২৪
সরকারি চাল গোপনে বিক্রি, হাতেনাতে ধরা পড়লেন টিসিবি ডিলার
মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১ম দিনের ভোটগ্রহণ চলছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, পাক প্রতিনিধি দলের বৈঠক
ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী
দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
যে বড়কুঠিতে জন্ম রাবির, আজ তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই